দেশের বয়োজ্যেষ্ঠ দুস্থ ও স্বল্প উপার্জনক্ষম অথবা উপার্জনে অক্ষম বয়স্ক জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা বিধানে ও পরিবার ও সমাজে মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে ১৯৯৭-৯৮ অর্থ বছরে ‘বয়স্কভাতা’ কর্মসূচি প্রবর্তন করা হয় সেই ধারাবাহিকতায় রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ সদস্য ও কায়েতপাড়া ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি ওমর ফারুক ভূইয়া ৪ নং ওয়ার্ড এর বয়স্ক দুস্থ, স্বল্প উপার্জনক্ষম ও প্রতিবন্ধীদের মধ্যে কার্ড বিতরণ করেন।
কায়েতপাড়ায় ছাত্র লীগের প্রধান কার্যালয়ে শনিবার সকাল ১০ টা থেকে এ কার্ড বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা ছাত্র লীগের সাধারন সম্পাদক শেখ ফরিদ ভূইয়া মাসুম, সহ অনেকে
Leave a Reply