নারায়ণগঞ্জ জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন একতা ব্লাড ও সমাজকল্যাণ সংস্থা রূপগঞ্জ থানার গোলাকান্দাইল ইউনিয়ন এর দক্ষিণ পাড়া ঈদগাহ মাঠে শীতকালীন প্রীতি ফুটবল টুর্নামেন্ট এর আয়োজন করেন একতা ব্লাড ও সমাজকল্যাণ সংস্থা।
এতে অংশগ্রহণ করেন সিনিয়র সাদা দল বনাম জুনিয়র সবুজ দল। খেলায় বিজয়ী হয় সিনিয়র সাদা দল। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টামন্ডলী এবং সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ মহসিন ইসলাম,সভাপতি মোঃ সোহেল মিয়া, সিনিয়র সহ-সভাপতি মোঃ জামান মিয়া, সাধারণ সম্পাদক মোঃ গোলাম শহিদুল।
বিজয়ীর হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন লায়ন আলহাজ্ব মোঃ মতিন মিয়া ব্যবস্থাপনা পরিচালক আল রাফি হাসপাতাল ও উপদেষ্টা একতা ব্লাড ও সমাজকল্যাণ সংস্থা।
Leave a Reply