রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
টঙ্গীতে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, সংঘবদ্ধ চক্রের হোতাসহ গ্রেফতার ২

টঙ্গীতে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, সংঘবদ্ধ চক্রের হোতাসহ গ্রেফতার ২

গাজীপুর মহানগরীর টঙ্গীতে সাংবাদিক পরিচয়ে এলাকায় ব্যাপক চাঁদাবাজি ও প্রতারণায় জড়িত সংঘবদ্ধ চক্রের মূলহোতা নজরুল ইসলাম ও তার এক সহযোগী আব্দুর রবকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

শুক্রবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠিয়েছে জিএমপির টঙ্গী পূর্ব থানা পুলিশ। এই চক্রের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিল টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া রসুলবাগ এলাকার মানুষ।

স্থানীয়রা জানায়, নজরুল দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা ও এলাকার নিরীহ লোকজনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছিলেন। কেউ এলাকায় জমি কিনলে বা বাড়ি করলে দলবল নিয়ে মোটা অংকের চাঁদা দাবি করতেন। চাঁদা না দিলে বিভিন্নভাবে হয়রানি করতেন। শুক্রবার ভুক্তভোগীরা থানায় পুলিশ কর্মকর্তাদের কাছে এসব ঘটনার বর্ণনা দিয়ে কান্নায় ভেঙে পড়েন।

জিএমপি দক্ষিণের এডিসি শাহাদাৎ হোসেন জানান, এলাকার প্রত্যেক ভুক্তভোগীর জবানবিন্দ রেকর্ড করা হয়েছে। মামলায় দুই আসামিকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। চক্রের বাকি সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com