রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুরের ছাত্রাবাস ফিরছে আগের ভাড়ায়

গাজীপুরের ছাত্রাবাস ফিরছে আগের ভাড়ায়

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময় গাজীপুরে অবস্থিত ভূরুলিয়া এলাকার ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) সংলগ্ন ছাত্রবাসের ভাড়া অর্ধেক করা হয়েছিল।

১ ডিসেম্বর থেকে সেই ভাড়ার স্থলে আবারও পূর্ণ ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ছাত্রবাস বাড়ির মালিক সংগঠন।

সম্প্রতি ভূরুলিয়ার সোনার তরী কমিউনিটি সেন্টারে ওই সংগঠনের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।ছাত্রবাস বাড়ির মালিক সংগঠনের প্রধান সমন্বয়ক মো. নাজমুল আলম এ তথ্য জানিয়েছেন।

এ ব্যাপারে নাজমুল আলম বলেন, ‘আমরা যারা বাড়ি ভাড়া থেকে উপার্জন করি করোনাকালে আমাদের অবস্থাও শোচনীয়। মানবতার দিক বিবেচনা করে ছাত্র-ছাত্রীদের (ভাড়াটিয়া) কাছ থেকে গত আট মাস ধরে অর্ধেক ভাড়া গ্রহণ করে আসছি। অথচ গ্যাস, বিদ্যুৎ, পানির বিল, সিটি করপোরেশনের ট‌্যাক্স, ব্যাংক লোন ইত্যাদি কোনটিও কমেনি।

তাছাড়া, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদিসহ ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ বহন করা আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে পড়েছে। এমতাবস্থায় সংগঠনের সভায় আগামী ১ ডিসেম্বর থেকে ছাত্রবাসের পূর্ণভাড়া নেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com