বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
হাসপাতাল থেকে খবর দেয়া হলেও লাশ নিতে আসেননি স্বজনরা

হাসপাতাল থেকে খবর দেয়া হলেও লাশ নিতে আসেননি স্বজনরা

গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) তাদের মৃত্যু হয়। এদের মধ্যে আবদুর রহিম ও মাইনুল হোসেন নামে দুইজন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে এবং টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে শাহ আলম নামে অপরজন মারা যান।

শহীদ তাজউদ্দীন আহমদ হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবদুর রহিম (৭০)। টঙ্গীর পূর্ব আরিচপুরের বাসিন্দা রহিম করোনা পজিটিভ নিয়ে ৮-৯ দিন আগে হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তিনদিন আগে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। শুক্রবার সকাল ১০টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পাশাপাশি দুপুর ২টার দিকে মারা যান টঙ্গীর আউচপাড়ার বাসিন্দা মাইনুল হোসেন (৫৫)। করোনার উপসর্গ নিয়ে তিনি বৃহস্পতিবার বিকেলে হাপাতালে ভর্তি হয়েছিলেন।

হাসপাতালের পরিচালক ডা. খলিলুর রহমান বলেন, আবদুর রহিম করোনা পজিটিভ ছিলেন। আর মাইনুল হোসেনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। রিপোর্ট হাতে আসার আগেই তিনি মারা গেছেন।

অপরদিকে, রাজধানীর ঢাকার উত্তরার বাসিন্দা শাহ আলম (৭০) করোনার উপসর্গ নিয়ে বৃহস্পতিবার টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি হন। এক সপ্তাহ আগে পরীক্ষায় তার করোনা নেগেটিভ ছিল। শুক্রবার সকাল ১১টার দিকে তিনি জ্বর, সর্দি, কাশি নিয়ে মারা যান।

হাসপাতালের আবাসিক চিকিৎসক পারভেজ আলম বলেন, আগের পরীক্ষায় করোনা নেগেটিভ থাকলেও মৃত ব্যক্তির করোনাভাইরাসের সব উপসর্গ ছিল। খবর দেয়া হলেও মরদেহ নিতে আসেননি স্বজনরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com