বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুরে জাল নোটসহ গ্রেপ্তার ২

গাজীপুরে জাল নোটসহ গ্রেপ্তার ২

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের বাসন এলাকা থেকে ২ লাখ ৬৩ হাজার মূল্যমানের জাল নোটসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে বাসন থানায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

জালনোটসহ গ্রেপ্তাররা হলেন— কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার হাতওয়াপাড়া এলাকার মাজহারুল ইসলাম (২২) এবং একই জেলা ও থানার হাত্ররাপাড়া বড়বাড়ি এলাকার শাপলা আক্তার (২৩)।

প্রেস ব্রিফিংয়ে গাজীপুরে মেট্টো পুলিশের উপ-পুলিশ কমিশনার অপরাধ (উত্তর ও মিডিয়া ) জাকির হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর ৪টার দিকে চান্দনা এলাকার মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে ভাড়াটিয়া মাজহারুল ইসলামকে ২ লাখ ৬০ হাজার টাকার মূল্যমানের জাল নোটসহ এবং দিঘিরচালা এলাকা থেকে ৩ হাজার টাকার মূল্যমানের জাল নোটসহ শাপলা আক্তারকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে বাসন থানায় মামলা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে গাজীপুরে মেট্টো পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার অপরাধ (উত্তর) রেজওয়ান আহমেদ, বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com