২৭ নভেম্বর ২০২০ খ্রিঃ
সকাল ০৯ঃ৩০ মিঃ
ঢাকা মেডিকেল কলেজ চত্বর, ঢাকা
আজ ২৭ নভেম্বর ঐতিহাসিক শহীদ ডাঃ মিলন দিবস।১৯৯০ সালের ২৭ নভেম্বর স্বৈরাচার বিরোধী আন্দোলনের উত্তাল সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় স্বৈরশাসকের লেলিয়ে দেয়া সন্ত্রাসীদের গুলিতে নির্মমভাবে নিহত হন ডাঃ শামসুল আলম খান মিলন। তাঁর রক্ত দানের মধ্যে দিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নতুন গতির সঞ্চার হয় এবং ছাত্র গণ -অভ্যূত্থানের মধ্যে দিয়ে স্বৈরশাসকের পতন ঘটে।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে আজ ২৭ নভেম্বর সকাল ৯ঃ৩০ টায় ঢাকা মেডিকেল কলেজ চত্বরে শহীদ ডাঃ শামসুল আলম খান মিলনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত শেষে সকাল ১০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি চত্বরে শহীদ ডাঃ মিলনের স্মৃতি স্তম্ভে শ্রদ্ধার্ঘ্য অপর্ন করেন।

এসময় নেতৃবৃন্দ ডাঃ মিলনের রক্ত, বৃথা যেতে দিব না।
গণতন্ত্রের শত্রুরা, হুশিয়ার সাবধান।
রক্তে কেনা গণতন্ত্র, রক্ত দিয়ে রাখবো প্রভৃতি শ্লোগানে মুখরিত করে তোলে।
এসময় কেন্দ্রীয় ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply