শ্রীনগরে একটি পাকা রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। বুধবার বিকালে উপজেলার রাঢ়িখাল এলাকার নতুন বাজার থেকে সরকারি এতিম খানা পর্যন্ত প্রায় ১ কিলোমিটার বেহাল রাস্তা সংস্কারের দাবী এই কর্মসূচির আয়োজন করে এলাকাবাসী।
এ সময় উপস্থিত ছিলেন আবুল কালাম শিকদার, আইয়ুব আলী, মহাসিন উদ্দিন, মকবুল মৃধা, ডাঃ তোফাজ্জল, স্থানীয় আওয়ামী লীগ নেতা খালেক মোল্লা, আলতাফ চৌকিদারসহ প্রায় ৩ শতাধিক এলাকাবাসী। মানববন্ধনে অংশ গ্রহনকারীরা বলেন, একটি পুকুরে মাছ চাষের কারণে রাস্তাটির ব্যাপক ক্ষতি হচ্ছে। রাক্ষুসে মাছ রাস্তার মাটি কেটে ফেলছে। এছাড়াও বন্যার পানির তোড়ে রাস্তার পাড় ও গাছ ধ্বসে গেছে।
পাকা রাস্তাটি সংস্কারের অভাবে খানাখন্দে ভরে গেছে। মানুষের দুর্ভোগ লাঘবে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেন। উল্লেখ্য, উপজেলার জগন্নথপট্রি, কাঠিয়াপাড়া, টেটামারাসহ বেশ কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করে থাকেন।
খানাখন্দে ভরপুর রাস্তায় যানবাহন চলাচলে প্রায় অনুপযোগী হয়ে পরেছে। অপরদিকে রাস্তার গর্তে বৃষ্টির পানি জমে থাকছে। এতেকরে মাঝে মধ্যেই দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারী।
Leave a Reply