মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নলছিটিতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নলছিটিতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২০-২১ অর্থবছরে রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা কৃষি অফিসার ইসরাত মিলির সভাপতিত্বে উপজেলা হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠানের উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আলহাজ্ব আমির হোসেন আমু এমপি।


এমপি আমির হোসেন আমু তার বক্তব্যে বলেন, শেখ হাসিনা সরকার যখনই ক্ষমতায় আসেন, এ দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে। বিএনপি-জামাত জোট সরকারের আমলে স্যারের জন্য কৃষকদের মাঠে আন্দোলন করা লাগতো। বর্তমান আওয়ামী লীগ সরকার সার, বীজ ও কীটনাশক ভর্তুকি মূল্যে বিতরণ করছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান খন্দকার,উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ ফিরোজ আলম খান, আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এইচএম আক্তারুজ্জামান বাচ্চু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্কর, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আবু জাফর ইলিয়াস ও মোঃ আলী আহমদ প্রমুখ।

উপজেলা কৃষি অফিসার ইসরাত জাহান মিলি তার বক্তব্যে বলেন, প্রণোদনা কর্মসূচির আওতায় ৩৩৮০ জন কৃষকের মাঝে বোরো ধান, গম, ভুট্টা, সরিষা শীতকালীন মুগ, পেঁয়াজ, এবং পরবর্তী মৌসুমে গ্রীষ্মকালীন মুগ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

তিনি আরও উল্লেখ করেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কৃষি উৎপাদন ব্যবস্থা অব্যাহত রাখতে কোন জমি খালি না রেখে প্রতি ইঞ্চি জমিতে ফসল আবাদের জন্য কৃষকদের পরামর্শ প্রদান করা হচ্ছে।
অনুষ্ঠানটির আয়োজন করেন নলছিটি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক ও সাংবাদিক মোঃ আমির হোসেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com