বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
উপমহাদেশের প্রখ্যাত দানবীর মহেশ ভট্টাচার্যের বসতভিটা রক্ষায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী

উপমহাদেশের প্রখ্যাত দানবীর মহেশ ভট্টাচার্যের বসতভিটা রক্ষায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর গ্রামে উপমহাদেশের প্রখ্যাত দানবীর মহেশ ভট্টাচার্যের বসতভিটা রক্ষায় অবশেষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী। গত মঙ্গলবার বিকেলে বিটঘরে অনুষ্ঠিত ওই সমাবেশ শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী
বিক্ষোভ মিছিল নিয়ে গৃহনির্মাণ প্রকল্পস্থলে যান। সেখানে মহেশ ভট্টাচার্যের সম্পতিতে সরকারের ৩২টি ঘর নির্মাণের কাজ বন্ধ রাখার জোর দাবি জানান বিক্ষুব্ধ জনতা। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা গৃহনির্মাণের কাজ বন্ধ করে দেন।


এদিকে উদ্ভূত পরিস্থিতি ও জেলা প্রশাসকের কাছে
এলাকাবাসীর একাধিক আবেদনের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার দুপুরে বিটঘরের গৃহনির্মাণ প্রকল্প পরিদর্শন করেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফ আহমেদ রাসেল, নবীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একরামুল ছিদ্দিক ও সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান।
এলাকাবাসী সে সময় মহেশ ভট্টাচার্যের স্মৃতিবিজড়িত ৭৪ শতক সম্পত্তি থেকে সরকারের গৃহনির্মাণ প্রকল্পটি গ্রামের অন্য কোনো খাস জায়গায় সরিয়ে নেওয়ার জন্য প্রশাসনের এসব ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জোর দাবি জানান।

পরে তারা চলে যাওয়ার পর বিকেলে সেখানে সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল কাইয়ুমের সভাপতিত্বে মহেশ ভট্টাচার্যের রেখে যাওয়া ৫৪০ শতক (১৮ বিঘা) সম্পত্তি রক্ষার দাবিতে কয়েক শ লোকের উপস্থিতিতে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন
প্রিন্সিপাল মোস্তফা কামাল, আওয়ামী লীগ নেতা আহাম্মদ আলী খঁা, শফিকুল ইসলাম, যুবলীগ নেতা মেহেদী জাফর দস্তগীর, মাখন মুন্সি প্রমুখ।

উল্লেখ্য, বিটঘরে দানবীর মহেশ ভট্টাচার্যের রেখে যাওয়া ৭৪ শতক মূল্যবান সম্পত্তি সরকার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত করে সেখানে মুজিববর্ষে গৃহ ও ভূমিহীনদের জন্য ৩২টি ঘর তৈরি করছে। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com