রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ডেঙ্গুর জ্বরে কাছে হেরে গেলেন পৌর মেয়র জাহাঙ্গীর

ডেঙ্গুর জ্বরে কাছে হেরে গেলেন পৌর মেয়র জাহাঙ্গীর

নড়াইল সদর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর বিশ্বাস (৫৩) ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পৌর মেয়র ও নড়াইল জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের এ সভাপতি।

ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৯ দিন ডেঙ্গুর সঙ্গে যুদ্ধ করে পরাজয় মেনে নিলেন মো. জাহাঙ্গীর বিশ্বাস। তার স্ত্রী ও তিন ছেলে রয়েছে।

পরিবারিক সূত্রে জানা গেছে, গত ১৬ নভেম্বর তার ডেঙ্গুজ্বর ধরা পড়ে। পরদিন রাতে তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৮ নভেম্বর দুপুরে তাকে হেলিকপ্টারে ঢাকায় নিয়ে প্রথমে সমরিতা এবং পরে সেখান থেকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

প্রথম দিকে মেয়র জাহাঙ্গীরের শারীরিক অবস্থার উন্নতি হলেও মঙ্গলবার (২৪ নভেম্বর) থেকে ক্রমাবনতির এক পর্যায়ে বুধবার দুপুর ১২টার দিকে তিনি মৃতবরণ করেন। তার অকাল মৃত্যুতে রাজনৈতিক ও শ্রমিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com