বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
চিকিৎসার জন্য আবারও লন্ডনে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, চাইলেন সবার দোয়া রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে আজ তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট বন্ধের নির্দেশ, ৭টার মধ্যে বিলবোর্ড বন্ধ রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৬ বাংলাদেশি থাইল্যান্ডে শুটিংয়ে গিয়ে দুর্ঘটনা, গুরুতর আহত খায়রুল বাসার ১৭ শিক্ষক, ১৯ পরীক্ষার্থী—পাস শূন্য! ১৮০ দিন পর সরকারের অর্জন-সীমাবদ্ধতা তুলে ধরবেন তারেক রহমান রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ময়মনসিংহে দুই মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহে দুই মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। নগরীর সানকিপাড়া থেকে সোমবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একশত ৭০টি এ্যাম্পুল নেশা জাতীয় বুপ্রেনরফিনযুক্ত কুপিজেসিক ইনজেকশন উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্রে জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদে খবর পেয়ে পরিদর্শক কাজী হাবিবুর রহমানের নেতৃত্বে নগরীর করোনেশন রোড সানকিপাড়ার একটি বাসায় অভিযান চালায়।

অভিযানে দুই নারী মাদক ব্যবসায়ীকে একশত ৭০টি নেশা জাতীয় ইনজেকশন বুপ্রেনরফিনযুক্ত কুপিজেসিকসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন,সানকিপাড়ার আবু বকর সিদ্দিক ওরফে বক্করের স্ত্রী মিনা বেগম ওরফে বলাই ও আকুয়া ওয়ারলেস এলাকার রাসেল মিয়ার স্ত্রী রিপা বেগম।

তাদের বিরুদ্ধে ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরেৱ পরিদর্শক কাজী হাবিবুর রহমান বাদি হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com