বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১
৯৯৯ এর জন্য দেয়া হলো নতুন ৩ গাড়ি

৯৯৯ এর জন্য দেয়া হলো নতুন ৩ গাড়ি

৯৯৯-এর জরুরি সেবা আরও ত্বরান্বিত করতে বগুড়া জেলা পুলিশে সংযোজন হলো নতুন তিনটি গাড়ি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে বগুড়ার পুলিশ সুপারের কার্যালয়ে নতুন গাড়ি তিনটির শুভ উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আবদুল বাতেন।

এ সময় ডিআইজি আবদুল বাতেন বলেন, বগুড়াবাসী এখন থেকে ৯৯৯-এর জরুরি সেবা জরুরি ভিত্তিতেই পাবেন। ৯৯৯-এর ফোন পাওয়ামাত্রই পুলিশ কর্মকর্তা গাড়িসহ পৌঁছে যাবে সেবাগ্রহীতার কাছে।

তিনি আরও বলেন, ২০১৭ সালে ১২ ডিসেম্বর দেশে ৯৯৯ এর উদ্বোধন হয়। সেই থেকে এ পর্যন্ত ৯৯৯ থেকে ২ কোটি ৪০ লাখ ফোন কল পাওয়া গেছে। কিন্তু যানবাহন সংকটের কারণে জরুরি সেবা দিতে পুলিশ হিমশিম খাচ্ছিল। সেই সময় জেলা পুলিশের নিজস্ব উদ্যোগে সংযোজন হওয়া নতুন তিনটি গাড়ি জরুরি সেবা দিতে আগের তুলনায় ত্বরান্বিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা, অতিরিক্ত পুলিশ সুপার হায়দার আলী, আবদুর রশিদ, সনাতন চক্রবর্তী, গাজিউর রহমান, ফয়সাল মাহমুদসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।

মাহেন্দ্র কোম্পানির গাড়ি তিনটিতে পুলিশ বিভাগের প্রায় ৩০ লাখ টাকা খরচ হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com