রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নৌকা প্রতীক পেলে বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহঃ

নৌকা প্রতীক পেলে বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহঃ

আসন্ন পঞ্চগড় পৌরসভা নির্বাচন ২৮ডিসেম্বর ২০২০, সকাল ৮টা হইতে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহনের সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচন কমিশন।
ভোটের হাওয়ায় দুলছে পঞ্চগড় পৌরসভা। বর্তমান মেয়র বার বার নির্বাচিত হয়ে এবারো শক্ত অবস্থানে রয়েছেন। আওয়ামীলীগের একাধিক প্রার্থী মাঠে নামলেও বি.এন.পি সমর্থিত বর্তমান মেয়র নির্বাচন নিয়ে কোন প্রতিক্রিয়া বা মাঠে দেখা যায় নি। গত নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে ভোট যুদ্ধে পরাজিত হয়েছেন। তাই এবার শক্ত মনোবল নিয়ে আওয়ামীলীগের একাধিক প্রার্থী নৌকা প্রতীক পেয়ে ভোট যু্দ্ধের সিদ্ধান্ত নিয়েছেন।

এখন শুধু অপেক্ষার পালা কার ভাগ্যে নৌকা প্রতীক। তাদের মধ্যে একজন প্রার্থী জনাব মোঃ মোকলেছার রহমান রেজা বর্তমানে তিনি জেলা স্বেচ্ছাসেবকলীগ এর সাধারন সম্পাদকের দ্বায়িত্ব পালন করছেন। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা এই নেতা, কলেজ জীবনে মকবুলার রহমান সরকারি কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি ছিলেন। রাজনৈতিক জীবনে কোন অনিয়ম বা দুর্নীতির সাথে জরিত না থেকে দলকে সু-সংগঠিত করেছেন।


ক্লিনইমেজের এই নেতা সর্বমহলে গ্রহনযোগ্যতা অর্জনের পাশাপাশি মেয়র প্রার্থী ঘোসনার পর থেকে পৌরসভা’র গন্ডি পেরিয়ে পুরো জেলায় আলোড়ন সৃষ্টি করেছেন।
পারিবারিক ভাবে ঐতিহ্যবাহী পরিবারে জন্মগ্রহন করেন জনাব মোঃ মোকলেছার রহমান রেজা।
সাক্ষাৎকারে তিনি বলেন, আমি অবহেলিত, বঞ্চিত পৌরবাসীর ভাগ্য উন্নয়ণে মেয়র প্রার্থী হয়েছি। পঞ্চগড় পৌরসভা প্রথম শ্রেণীর পৌরসভা, আওয়ামীলীগ সরকার ক্ষমতায়, সারাদেশ উন্নয়নের জোয়ারে ভাসছে। কিন্তু এখানে বিরোধীদলীয় মেয়র থাকায় উন্নয়নের প্রতি আগ্রহ নেই, নেই কোন কার্যকর কোন পদক্ষেপ, পৌরসভা বিভিন্ন সমস্যায় জর্জরিত। আমার পৌরবাসী নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এটা মেনে নেওয়া যায় না।


তিনি আরো বলেন, আওয়ামীলীগ সভানেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে নৌকা প্রতীক দেন তাহলে বিজয় ছিনিয়ে আনবো এবং পৌরসভা’র নাগরিক সুবিধা নিশ্চত করে একটি আধুনিক আলোকিত মডেল পৌরসভা হিসেবেই গড়ে তুলবো,ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com