দায়িত্ব নিলেন মাদারীপুরের শিবচর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আঃ লতিফ মোল্লা। সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সভা কক্ষে মাসিক আইনশৃঙ্খলা সম্পর্কিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা চেয়ারম্যান তার দায়িত্ব গ্রহণ করেন। এসময় উপজেলা পরিষদের সকল কর্মকর্তা ও স্থানীয় জনপ্রিতিনিধিদের উপস্থিতিতে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার, ভাইসচেয়ারম্যানসহ সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা সদ্য যোগদানকৃত চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সভায় উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য যোগদানকৃত উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আঃ লতিফ মোল্লার ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান, পৌর মেয়র আওলাদ হোসেন খান, সহকারী কমিশনার ভূমি এম রকিবুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, শিবচর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উমেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আঃ লতিফ মুন্সি, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মোল্যা,
বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন খান সহ উপজেলার সরকারি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এসময় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সকলের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।
Leave a Reply