২৩ নভেম্বর ২০২০ খ্রিঃ
শোকবার্তা
ঢাকা মহানগর উত্তর অাওয়ামী স্বেচ্ছাসেবক লীগ-এর সভাপতি মোঃ ইসহাক মিয়ার মমতাময়ী মা আছিয়া বেগম আজ সকাল ৮.৩০ মিনিটে মিরপুর বিআইএইচএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু আজ এক বিবৃতিতে মোঃ ইসহাক মিয়ার মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে
শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
Leave a Reply