শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহের হালুয়াঘাটে যুবলীগ নেতা সাংসদ জুয়েল আরেংকে সংবর্ধনা

ময়মনসিংহের হালুয়াঘাটে যুবলীগ নেতা সাংসদ জুয়েল আরেংকে সংবর্ধনা

ময়মনসিংহের হালুয়াঘাটে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মনোনীত হয় জুয়েল আরেং কে সংবর্ধনা দেয়া হয়েছে। ময়মনসিংহ -১ হালুয়াঘাট -ধোবাউড়া থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জুয়েল আরেং কে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মনোনীত করায় সংবর্ধনা দিয়েছে হালুয়াঘাট উপজেলা আওয়ামীলীগ ও আওয়ামী যুবলীগ।


আজ ২২ নভেম্বর, রবিবার বিকেলে হালুয়াঘাট উপজেলা আওয়ামীলীগ ও যুবলীগের উদ্যোগে হালুয়াঘাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গণ-সংবর্ধনায় সভাপতিত্ব করেন হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কবিরুল ইসলাম বেগ। সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুর রশিদের পরিচালনায় নেতাকর্মীরা ফুল ও ক্রেস্ট দিয়ে সাংসদ জুয়েল আরেং কে সংবর্ধিত করেন।
মোটরসাইকেলের বিশাল শোভাযাত্রাসহ জুয়েল আরেংকে অভ্যর্থনা জানান হালুয়াঘাট উপজেলা যুবলীগ।


মোটরসাইকেল শোভাযাত্রাটি উপজেলার সর্চাপুর ব্রীজ হতে দলীয় কার্যালয়ে শেষ হলেও হাজারো যুবলীগ নেতাকর্মীদের সাথে সাংসদ জুয়েল আরেং পায়ে হেঁটে মিছিল টটসহকারে হালুয়াঘাট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রবেশ করে।
গণসংবর্ধনায় সংসদ সদস্য জুয়েল আরেং বলেন, “বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আওয়ামীলীগ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে । প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য গতিতে দেশ এগিয়ে যাচ্ছে এবং এই অগ্রযাত্রাকে কেউ রুখতে পারবে না। তিনি আরও বলেন, আমি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত হালুয়াঘাট-ধোবাউড়ার মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।

সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, পৌর মেয়র খায়রুল আলম ভূঁইয়া, ময়মনসিংহ জেলা যুবলীগ, হালুয়াঘাট উপজেলা আওয়ামী, যুবলীগ এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, নির্বাচিত জনপ্রতিনিধি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com