ঝালকাঠির রাজাপুরের কেওতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বখতিয়ার উদ্দিন ফরাজিকে তার স্ত্রী দায়ের করা যৌতুক মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার আসামী জামিনের আবেদন করলে ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-১ এর বিচারক এএইচ এম ইমরানুর রহমান আসামীর জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বখতিয়ার উপজেলার বামনকাঠি গ্রামের বারেক ফরাজির ছেলে।
মামলার বাদি পক্ষের আইনজীবি অ্যাড. হাসান সিকদার জানান, ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল আদালত-১ এ ওই স্কুল শিক্ষকের নামে তার স্ত্রী ২ সন্তানের জননী আরিফুন নেছা মনি বাদি হয়ে যৌতুক আইনে ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর মামলা (সিআর ২০৯/১০) দায়ের করেন।
রোববার আসামী জামিনের আবেদন করলে শুনানী শেষে বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
Leave a Reply