বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ব‌রিশা‌লে ড্রাম ভ‌র্তি নারী লা‌শের প‌রিচয় মি‌লে‌ছে

ব‌রিশা‌লে ড্রাম ভ‌র্তি নারী লা‌শের প‌রিচয় মি‌লে‌ছে

সাবিনা বেগম বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুরের সাহেব আলীর মেয়ে ও কুয়েত প্রবাসী শহিদুল ইসলামের স্ত্রী। সাবিনা দুই শিশু সন্তান নিয়ে ঢাকায় বসবাস করতেন বলে জানায় পুলিশ। বরিশালের গৌরনদীর ভুরঘাটা বাসস্ট্যান্ডে যাত্রীবোঝাই বাসে ড্রামের ভেতর থেকে পাওয়া নারীর মরদেহের পরিচয় পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। শনিবার পুলিশ জানায়, ওই নারীর নাম সাবিনা বেগম।
তিনি বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুরের সাহেব আলীর মেয়ে ও কুয়েত প্রবাসী শহিদুল ইসলামের স্ত্রী। ৩০ বছর বয়সী সাবিনা দুই শিশু সন্তান নিয়ে ঢাকায় বসবাস করতেন বলে জানায় পুলিশ। গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, শুক্রবার সকালে ঢাকা থেকে সাবিনা বরিশালের গৌরনদী উপজেলার দিয়াসুরে শ্বশুর বাড়িতে আসেন। সেখানে বাচ্চাদের রেখে তিনি বরিশালে যান।

গৌরনদী পুলিশ একদিনের ব্যবধানে শনিবার বিকালে নারীর পরিচয় নিশ্চিত হলেও হত্যার কারণ এখনো উদঘাটন করতে পারেননি। শুক্রবার রাতে বরিশালের আন্তঃরুটে যাতায়াতকারী আরসি পরিবহনের একটি বাস বরিশালের কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে ভুরঘাটার উদ্দেশে ছেড়ে যায়। বাসটি নগরীর গড়িয়ারপার এলাকায় পৌঁছলে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি একটি ড্রাম বাসে তুলে দেন। তিনি হেলপারকে বলেন, ড্রামে কাচের জিনিস আছে; তার লোকজন ভুরঘাটা থেকে ড্রামটি নামিয়ে নেবে। বাসটি ভুরঘাটা পৌঁছানোর অনেক পরও কেউ ড্রাম নিতে আসেনি। এক পর্যায়ে বাসের সব যাত্রী নেমে যায়।


পরে হেলপার নিজেই ড্রামটি বাস থেকে নামিয়ে স্থানীয়দের সহায়তায় খুলে এক নারীর লাশ পান। পরে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাসের চালক ও হেলপারকে থানায় নেয়া হয়।
ওসি আফজাল হোসেন জানান,

সুরতহাল রিপোর্টে ওই নারীর মাথার পেছনের দিকে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ওই নারীকে হত্যা করে মরদেহ গুম করতে ড্রামে ঢুকিয়ে নিরাপদ কোনো স্থানে নিয়ে যাওয়া হচ্ছিল, এমনটি ধারণা করা হচ্ছে। এই খুনের নেপথ্য কারণ কী তা খুঁজতে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com