পায়ে হেঁটে বাড়ির পাশে বিট পুলিশিং কার্যালয়ে যাই, বিনা খরচায় অনায়াসে পুলিশি সেবা পাই’- এই স্লোগান নিয়ে (২১শে নভেম্বর) বেলা ১১টায় বন্দর থানাধীন ০৮ নং চাঁদপুরা ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ড নিয়ে গঠিত ৫ নং বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বন্দর থানার সাহেবেরহাটের মুন্সীর স্টলরুমে আলোচনা সভার পূর্বে প্রধান অতিথি বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করেন।উদ্বোধনী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন তালুকদার।
উক্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এ.সি), বন্দর থানা শারমিন সুলতানা রাখী। বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, চরপত্তনিয়া ওয়ার্ড মেম্বর মোঃ নুর হোসেন খাঁন, চরপত্তনিয়া ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোজাম্মেল হোসেন খাঁন সবুজ,
মুক্তিযোদ্ধা মোকলেচুর রহমান, সাবেক সভাপতি মোঃ আব্দুর রব মুন্সি, চাঁদপুরা মহিলা লীগের সভানেত্রী মঞ্জু বেগম, সংরক্ষিত ইউপি সদস্য (৪,৫,৬) নিরু বেগমসহ স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply