ময়মনসিংহের তারাকান্দা উপজেলার চাড়িয়া বাজারে অগ্নিকাণ্ডে
৮ ব্যবসা প্রতিষ্টান ভূস্মিভূত হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায় শুক্রবার রাতে চাড়িয়া বাজারের শামছুল হক ডিলারের মার্কেটের তালাবদ্ধ এক দোকান থেকে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে ।
এ সময় পুরো এলাকা কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে এবং ৮টি দোকানে অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে।
ব্যবসায়ীরা মালামাল সরানোর চেষ্টা করলেও আগুনের লেলিহান শিখার কারণে তা সম্ভব হয়নি।
খবর পেয়ে ফুলপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছার দীর্ঘ সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ফুলপুর ফায়ার স্টেশন মাস্টার আব্দুল হালিম জানান, দীর্ঘ চেষ্টার পর আমরা আগুন নেভাতে সক্ষম হয়েছি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট -সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
চাড়িয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ রুহুল আমিন জানান,অগ্নিকান্ডে ৮ টি দোকানের আনুমানিক অর্ধ কোটি টাকা ক্ষতি সাধন হয়েছে।
আজ শনিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস অগ্নিকান্ডে ক্ষতিগস্ত বাজার পরিদর্শন করেন। এ সময় ইউপি চেয়ারম্যান শ্রী মদন চন্দ্র সিংহ,তারাকান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক বিশ্বাস,বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ রুহুল আমিন ও ক্ষতিগস্ত ব্যবসায়ীগন উপস্থিত ছিলেন।
Leave a Reply