বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শ্রীনগরে সাবেক স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদকের উপর হামলা

শ্রীনগরে সাবেক স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদকের উপর হামলা


| আপডেট: ২১ নভেম্বর, ২০২০, ৫:২৩ পিএম
39
Shares
facebook sharing buttontwitter sharing buttonpinterest sharing buttonsharethis sharing buttonimage-here
শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়ন সাবেক স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদকের উপর হামলা চালিয়ে মারাত্বক আহতসহ তার বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সারে ৭ টার দিকে উপজেলার আল-আমিন বাজারে এ ঘটনা ঘটে। উপজেলার উত্তর কামারগাঁও গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত জয়নাল আবেদিন মোক্তারের ছেলে ভাগ্যকুল ইউনিয়নের সাবেক স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম খলিল উজ্জ্বল(৪৫) জানায়, ভাগ্যকুল ইউনিয়ন ২ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য আবদুল সামাদ আগামী ইউপি নির্বাচনকে সামনে রেখে তার সাথে কাজ করতে বলেন।

আমি তার সাথে কাজ করবো না বলে জানিয়ে দেই এবং নতুন ইউপি সদস্য প্রার্থী হিসেব নূরুল আমীন মোড়লের সাথে কাজ করছি। এ ব্যাপারে সে আমার উপড় রাগান্নিত ছিল। এরই জের ধরে শুক্রবার ভাগ্যকুল ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন শেষে বাড়ি ফেরার পথে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ইউপি সদস্য আঃ সামাদের নেতৃত্বে উত্তর কামারগাঁও এলাকার ইয়ার আলী,রবিন,ইয়ারিন, জাহাঙ্গীর ও ইমনসহ প্রায় ২৫/৩০ জনের একটি সংঘবদ্ধ দল সন্ত্রাসী কায়দায় পিস্তল, হকস্টিক, লোহার রড, কাঠের লাঠি দিয়ে আমার উপড় হামলা চালায়। এতে মারাত্বক আহত অবস্থায় স্থানীয় এলাকাবাসী তাকে বাড়িতে নিয়ে যায়। পর মূহুর্তে সন্ত্রাসী বাহীনি তার বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর করে।

পরে তার আশঙ্কাজনক অবস্থায় তার পরিবারের লোকজন দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করান। এ বিষয়ে ইউপি সদস্য আঃ সামাদের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনা স্থলে আমি ছিলাম না কিন্তু মারামারির সময় আমি ছারিয়েছি।এ ব্যপারে শ্রীনগর থানার ওসি তদন্ত হেলাল উদ্দিন জানায়, এ ঘটনায় রাতে আমরা অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com