শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহে মাস্ক পড়া নিশ্চিত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে মাস্ক পড়া নিশ্চিত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে সরকারি নির্দেশনা অনুযায়ী মাস্ক পড়া নিশ্চিত করতে সিটি কর্পোরেশন, প্রশাসন, জনপ্রতিনিধি ও ব্যবসায়ীরা ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালাচ্ছেন।
‘নো মাস্ক, নো বিজনেস’ এবং ‘নো মাস্ক, নো সার্ভিস’ দেয়ার সিদ্ধান্ত গ্রহন করেছে মতবিনিময় সভায়।
ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) ২৩ নভেম্বর থেকে এবং জেলা প্রশাসন ৩০ নভেম্বর থেকে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত দিয়েছে। পাশাপাশি ময়মনসিংহে সকল যাত্রীবাহী বাসের চালক ও যাত্রীদের মাস্ক পড়া নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ আমিনুল হক শামীম সিআইপি।


শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে মসিক শাহাবুদ্দিন মিলনায়তনে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ব্যবসয়ীদের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বলেন, সুস্থভাবে বেঁচে থাকার জন্য প্রত্যেক নাগরিকদের মাস্ক পড়তে হবে।
তিনি মানসম্পন্ন সার্জিক্যাল মাস্ক ন্যায্যমূল্যে বিক্রির জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানান।

তিনি আরো বলেন আগামী ২২ নভেম্বর মসিকের ৩৩টি ওয়ার্ডে একযোগে মাস্ক বিতরণসহ ব্যাপক প্রচারণা চালানো হবে এবং ২৩ নভেম্বর থেকে মসিকের ২জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাস্ক পড়া নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করবে। এর পাশাপাশি নগরীর বিভিন্ন স্পটে হাত ধোয়ার জন্য সাবান পানির ব্যবস্থ্যা করেছে মসিক।
অনুষ্ঠানের বিশেষ অতিথি জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান জানান, করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর ৩১দফা বাস্তবায়নের কোনো বিকল্প নেই।

মোবাইল কোর্টে জরিমানা করা ও জেলা দেয়া আমাদেও উদ্দেশ্য নয়। আসল উদ্দেশ্য হলে সকলের মাস্ক পড়া নিশ্চিত করা।
মাস্ক না পড়লে ৬ মাসের জেল এবং এক লাখ টাকা পর্যন্ত জরিমানার আইন রয়েছে। আগামী ২৯ নভেম্বর সিটি কর্পোরেশনসহ জেলার ১৩টি উপজেলায় একযোগে মাস্ক পড়ার জন্য সচেতনতা ক্যাম্পেইন করা হবে । মাস্ক না পড়লে আগামী ৩০ নভেম্বর থেকে মোবাইল কোর্টেও মাধ্যমে জেলা জরিমানা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com