শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শ্রীনগরে ভাগ্যকুল ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনে মিলন সভাপতি মিটুল সাধারণ সম্পাদক

শ্রীনগরে ভাগ্যকুল ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনে মিলন সভাপতি মিটুল সাধারণ সম্পাদক


শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের ভোটে নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আবু বকর খান মিলন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মনির হোসেন মিটুল। আগের কমিটিতেও তারা সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন।সম্মেলনে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ মোঃ লুৎফর রহমান,

প্রধান বক্তার বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব তোফাজ্জল হোসেন, উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব সেলিম আহমেদ ভূইয়া।
ভাগ্যকুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু বকর খানের সভাপতিত্বে সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নুরুল আলম চৌধুরী, শামসুল আলম সবজল, যুগ্ন সম্পাদক এডভোকেট সোহানা তাহমিনা, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আবুল কাশেম, শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ ডালু,

সাংগঠনিক সম্পাদক জিএস নাজির, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নেছারউল্লাহ সুজন, সরকারী শ্রীনগর কলেজ ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম রাব্বি প্রমুখ।আলহাজ্ব সেলিম আহমেদ ভূইয়ার সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com