বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বোয়ালমারীতে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ রাসায়নিক সার বিতরণ

বোয়ালমারীতে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ রাসায়নিক সার বিতরণ


ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২০-২১ অর্থবছরে রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২১.১১.২০) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি অফিসার প্রীতম কুমার হোড় বলেন, এবছর উপজেলায় মোট ৮ হাজার কৃষকের মাঝে পুনর্বাসন কর্মসূচির আওতায় গম, সরিষা সূর্যমুখী, চিনাবাদাম, মসুর, খেসারি, টমেটো ও মরিচের বীজ এবং প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ২৭০ কৃষকের মাঝে বোরো ধান, গম, ভুট্টা, সরিষা শীতকালীন মুগ, পেঁয়াজ, এবং পরবর্তী খরিপ মৌসুমে গ্রীষ্মকালীন মুগ এবং রাসায়নিক সার বিতরণ করা হবে।

তিনি আরও উল্লেখ করেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কৃষি উৎপাদন ব্যবস্থা অব্যাহত রাখতে কোন জমি খালি না রেখে প্রতি ইঞ্চি জমিতে ফসল আবাদের জন্য কৃষকদের পরামর্শ প্রদান করা হচ্ছে। অনুষ্ঠানটি পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ শরিফুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com