শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
জাতীয় শ্রমিক লীগ সভাপতি ফজলুল হক মন্টু’র শেষ বিদায়ে স্বেচ্ছাসেবক লীগের বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

জাতীয় শ্রমিক লীগ সভাপতি ফজলুল হক মন্টু’র শেষ বিদায়ে স্বেচ্ছাসেবক লীগের বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

২০ নভেম্বর ২০২০ খ্রিঃ
মুক্তিযোদ্ধা গোরস্থান, রায়েরবাজার।

জাতীয় শ্রমিক লীগ সভাপতি, ITUC -BC এর চেয়ারম্যান, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সমন্বয়ক, বীর মুক্তিযোদ্ধা জনাব ফজলুল হক মন্টু আজ ২০ নভেম্বর ২০২০ তারিখ ভোর ০৪ঃ০০ টায় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না‌ লিল্লা‌হি ওয়া ইন্না ইলাই‌হি রা‌জিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। আজ বাদ জুমআা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জানাজা নামাজ শেষে রায়ের বাজার মুক্তিযোদ্ধা কবরস্থানে রাষ্ট্রীয় গার্ড অব অনার শেষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে মরহুমের শেষ বিদায়ে তাঁর কফিনে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।


নেতৃবৃন্দ বলেন ধৈর্য ত্যাগ ও সাহসের পরীক্ষায় উত্তীর্ণ বঙ্গবন্ধু’র আদর্শ আর দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা ও রাজপথের অকুতোভয় মুজিবসেনা ফজলুল হক মন্টু, মহান মুক্তিযুদ্ধ ও শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মজিবুর রহমান স্বপন আবদুল আলিম বেপারী,

যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, আরিফুর রহমান টিটু মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল হাসান রিপন সহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com