শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নবীনগরের প্রাচিন ঠাকুর বাড়ির মন্দিরের ৮টি মূর্তি ২৪ ঘন্টার মধ্যেই উদ্ধার করলেন পুলিশ,আটক ৫

নবীনগরের প্রাচিন ঠাকুর বাড়ির মন্দিরের ৮টি মূর্তি ২৪ ঘন্টার মধ্যেই উদ্ধার করলেন পুলিশ,আটক ৫



ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ভোলাচং গ্রামের ‘ঠাকুর বাড়ি’র প্রাচীন মন্দিরে থেকে বুধবার মধ্যরাতে গণেশ মূর্তিসহ ৮টি পিতলের মূতি চুরি
যাওয়ার ২৪ ঘন্টার মধ্যেই মূর্তি গুলি উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় জড়িত ৫ জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন, মো. কাজল (২২), মো.নাছির
উদ্দিন(২২),জসিম উদ্দিন(৩৫), হৃদয় মিয়া(১৫), রহিছ মিয়া(৩৫) সর্ব সাং ভোলাচং চৌধুরী পাড়া।

আজ বৃহস্পতিবার ভোর রাতে ভোলাচং চৌধুরী পাড়ায় অভিযান চালিয়ে কাজল মিয়ার রান্না ঘর থেকে চুরি যাওয়া পিতলের মূর্তি সহ যাবতীয় মালামাল গুলি
উদ্ধার করেন পুলিশ।এর আগে ঠাকুর বাড়ির শিক্ষক মানিক চক্রবর্তী গতকাল বৃহস্পতিবার নবীনগর
থানায় অজ্ঞাত আসামী দিয়ে একটি মামলা দায়ের করেন।তারই প্রেক্ষিতে পুলিশ রাতভর অভিযান চালিয়ে চুরি যাওয়া মালামাল সহ ঘটনায় জড়িত ৫জন কে আটক করে।

শিক্ষক মানিক চক্রবর্তী বলেন, গতকাল ভোর রাতে চুরি হওয়ার পর নবীনগর থানার আন্তরিকতায় আজ ভোর রাতেই আমাদের প্রাচীন দেবমূর্তি গুলি উদ্ধার করেছে ।
আমি সহ আমাদের পরিবার পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই । নবীনগর ওসি আমিনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,”ঘটনার পরই পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে সারা রাত অভিযান চালিয়েছে।

সারারাত আমরা ঘুমাইনি। ঘটনায় সব চুরাই যাওয়া মালামাল সহ ৫জনকে আটক করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com