বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুরে করোনায় আক্রান্ত বেড়ে ২১৪৩, মৃত্যু বেড়ে ২২

গাজীপুরে করোনায় আক্রান্ত বেড়ে ২১৪৩, মৃত্যু বেড়ে ২২

গাজীপুরের আরও ২৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

নতুন আক্রান্তদের নিয়ে জেলার পাঁচ উপজেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১৪৩ জনে।

মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৪৯ জন।

শুক্রবার (১২ জুন) গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান জানান, সর্বশেষ ৬০৯ জনের নমুনা পরীক্ষা শেষে নতুন করে ২৬ জনের করোনা পজেটিভ শনাক্ত হওয়ার রিপোর্ট আসে। এদের মধ্যে শ্রীপুর উপজেলায় ৬ জন, গাজীপুর সদর উপজেলায় ২ জন, কালিয়াকৈর উপজেলায় ৮ জন এবং কালীগঞ্জ উপজেলায় ১০ জন রয়েছেন।

সিভিল সার্জন অফিসের প্রাপ্ত তথ্য অনুসারে, সর্বমোট ১৬ হাজার ৩৯৮ জনের নমুনা পরীক্ষা শেষে জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে ২ হাজার ১৪৩ জনের। এরমধ্যে গাজীপুর সদর উপজেলায় ১ হাজার ১৩৩৭ জন, কালিয়াকৈর উপজেলায় ২৩০ জন. কালীগঞ্জ উপজেলায় ১৯০ জন, শ্রীপুর উপজেলায় ২৩৬ জন এবং কাপাসিয়া উপজেলায় ১৫০ জন রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com