শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সিরাজগঞ্জে কোভিড-১৯ এর দ্বিতীয় ওয়েভ মোকাবেলায় মাস্ক পরিধান না করায় অর্থদন্ড

সিরাজগঞ্জে কোভিড-১৯ এর দ্বিতীয় ওয়েভ মোকাবেলায় মাস্ক পরিধান না করায় অর্থদন্ড

মাস্ক পরিধান না করার কারণে গতকাল (১৯ নভেম্বর) সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল বাজার সংলগ্ন এলাকায় সিএনজি ও অটো রিকশা চালক এবং যাত্রীদেরকে অর্থদন্ড দেয়া হয়। এসময় ১০ জন ব্যক্তিকে মাস্ক পরিধান না করায় বিভিন্ন অংকের সর্বমোট ১২২০ টাকা অর্থদন্ড দেয়া হয়।এসময় পথচারী, অটো চালক, সিএনজি চালক এবং যাত্রীদের মাঝে ফ্রি মাস্ক বিতরণ করা হয়। এর পাশাপাশি তাদেরকে করোনার ২য় ওয়েভ নিয়ে সচেতন করা হয়।

এছাড়াও হেলমেট বিহীন মোটর বাইক চালানোয় চার চালককে বিভিন্ন অংকের সর্বমোট ২৮০০/- অর্থদণ্ড দেয়া হয়।

অভিযান চলাকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ জানান, কোভিড-১৯ এর দ্বিতীয় পর্যায়ের আঘাত শুরু হয়ে গেছে। আক্রান্তের হার ও মৃত্যুর সংখ্যাও বাড়ছে। তাই আমাদের সকলের উচিত নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলা।


তিনি আরও জানান,কোভিড-১৯ এর ২য় ওয়েভ মোকাবেলায় সরকারের নির্দেশনা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com