বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহে করোনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছাত্রলীগ নেতার মৃত্যু

ময়মনসিংহে করোনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছাত্রলীগ নেতার মৃত্যু

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা করনোয় আক্রান্ত হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে মৃত্যু হয়।
জানা যায়, গত ৫ নভেম্বর নুর এ আলম তপনের করোনা পজিটিভ আসে। শারীরিক অবস্থার অবনতি হলে ১৩ নভেম্বর তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়৷


চিকিৎসকরা জানান, করোনা ছাড়াও ফুসফুসে প্রদাহ ও নিউমোনিয়াজনিত রোগে আক্রান্ত ছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ পৌর এলাকার দত্তপাড়া গ্রামের লিটনের ছেলে তপন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষে পশুপালন অনুষদের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি মো. সবুজ কাজী বলেন, তপনের অকাল মৃত্যুতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ শোকাহত। আমরা তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com