বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাজধানীর যে মাদ্রাসাটি অবৈধভাবে দখলে রেখেছেন মামুনুল হক

রাজধানীর যে মাদ্রাসাটি অবৈধভাবে দখলে রেখেছেন মামুনুল হক

বর্তমান সময়ে কওমী অঙ্গনে একটি আলোচিত নাম মাওলানা মামুনুল হক। তিনি মরহুম শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক এর কনিষ্ঠ পুত্র, বাংলাদেশ খেলাফতে মজলিশের মহাসচিব এবং যুব মজলিশের সভাপতি মামুনুল হক হেফাজত ইসলাম বাংলাদেশের নতুন কমিটির যুগ্ম-মহাসচিব।
কিন্তু আলেম বলে পরিচিত এই মামুনুল হকের বিরুদ্ধে ঢাকার সাতমসজিদ রোডে অবস্থিত জামি’আ রহমানিয়া আরাবিয়া কওমী মাদ্রাসাটি অবৈধভাবে দখল রাখার অভিযোগ রয়েছে।


দীর্ঘদিন ধরেই মাদ্রাসার মোতওয়াল্লীসহ মালিকগণের মামলার প্রেক্ষিতে মাদ্রাসার ওয়াকফ্ প্রশাসন অবৈধ দখল ছেড়ে দেওয়ার নোটিশ জারি করে আসছিলো। কিন্তু মামুনুল হক গং উক্ত মাদ্রাসাটিতে জোর করেই দখলদারিত্ব বজায় রেখেছে।
জানা গেছে, এ ধরনের কর্মকান্ড পরিচালনার জন্য তিনি পাশে পেয়েছেন কিছু অসাধু ব্যক্তিবর্গ ও অনুসারীদের। এক্ষেত্রে, তার মরহুম পিতা শায়খুল হাদিস মাওলানা আজিজুল হক এর প্রতি সহানুভূতিশীল লোকজনকেও বিভিন্নভাবে ব্যবহার করছেন।
একই সঙ্গে নানারকম বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে সরকারের বিরুদ্ধে বিষোদগার করছেন। অথচ এক বছর আগেও সরকারী অর্থ ও বিভিন্ন সুযোগ সুবিধা ব্যবহার করেই তিনি খেলাফত মজলিসের বার্ষিক অনুষ্ঠান সম্পন্ন করতেন।


মুখে ইসলামের কথা বললেও মূলত ইসলামের শান্তির বাণী এড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরণের উস্কানি দিয়ে যাচ্ছেন তিনি। আর এসব বক্তব্য ছড়িয়ে দিতে গড়ে তুলেছেন প্রশিক্ষিত ও সুসংগঠিত সাইবার ইউনিট।
আলেম সমাজের মতে কোন ইসলামী চিন্তাবিদ মামুনুল হকের মতো লাগামহীন বক্তব্য দিতে পারে না। তাদের মতে, আলেম শব্দটি ব্যবহার করে মামুনুল হক নিজের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্যই তিনি যাবতীয় কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com