বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বেনা‌পো‌লে কোটি টাকার স্বর্ণবারসহ আটক ১

বেনা‌পো‌লে কোটি টাকার স্বর্ণবারসহ আটক ১

বেনাপোল সীমান্তে ভার‌তে পাচা‌রকা‌লে এক কো‌টি ১০ লাখ টাকা মূল্যের দেড় কেজি ওজ‌নের ১৩টি স্বর্ণের বারসহ আশিকুর রহমান না‌মে এক পাচারকারী‌কে আটক ক‌রে‌ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে য‌শোর বেনা‌পোল মহাসড়‌কের আমড়াখালী বি‌জি‌বি চেক‌পোস্ট থে‌কে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা এক‌টি বাস থে‌কে পাচারকারীকে বারসহ আটক ক‌রেন।

পাচাকারী আশিকুর রহমান যশোরের ঝিকরগাছা উপ‌জেলার নাভরন দেওলী গ্রা‌মের সৈয়দ আলীর ছে‌লে।

৪৯ বি‌জি‌বি আমড়া খালী বি‌জি‌বি চেক‌পোস্ট সু‌বেদার শা‌হিন আলম ব‌লেন, তাদের কাছে গোপন খবর আসে সীমান্ত পথে একটি স্বর্ণ চালান ভারতে পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা নিরাপত্তা জোরদার করে। একপর্যায়ে য‌শোর থে‌কে বেনা‌পোলমুখী এক‌টি লোকাল বাস তল্লা‌শি ক‌রে এক কে‌জি ৪৭০ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণের বারসহ আশিক না‌মে একজন আটক করা হয়।

য‌শোর ৪৯ বি‌জি‌বি অধিনায়ক লে. ক‌র্নেল সে‌লিম রেজা ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে জানান, পাচারকারী‌কে স্বর্ণের বারসহ আটক করা হয়। মামলা দি‌য়ে বেনা‌পোল পোর্ট থানায় হস্তান্তর করা হ‌য়ে‌ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com