ময়মনসিংহের তারাকান্দা উপজেলাধীন তালদিঘী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গবন্ধু ডিজিটাল ক্লাস রুম পরিদর্শন করেন তারাকান্দা উপজেলা নির্বাহি অফিসার জনাব জান্নাতুল ফেরদৌস। আজ দুপুরে তাহার পরিদর্শনের উদ্দেশ্য হলো কোভিড-১৯ প্রাদুর্ভাবকালীন সময়ে সকলশিক্ষা প্রতিষ্ঠানসমূহ বন্ধ রয়েছে। প্রায় সকল প্রতিষ্ঠানেই ডিজিটাল ক্লাস রুমসহ বিভিন্ন ধরনের আইসিটি শিক্ষা উপকরণ রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বন্ধ থাকায় উক্ত ডিজিটাল শিক্ষা সরঞ্জামসমূহ ব্যবহৃত না হওয়ার ফলে অকেজো কিংবা নস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
উপজেলাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগনদের ডিজিটাল শিক্ষা সরঞ্জামসমূহ সচল রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি আহ্বান জানান।
তিনি সকলকে স্মরণ করিয়ে দেন সরকারী সকল সম্পত্তি রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।
Leave a Reply