শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাজাপুরে পিলার সাদৃশ্য বস্তুসহ প্রতারক চক্রের ৮ সদস্য আটক, মাইক্রোবাস জব্দ

রাজাপুরে পিলার সাদৃশ্য বস্তুসহ প্রতারক চক্রের ৮ সদস্য আটক, মাইক্রোবাস জব্দ

ঝালকাঠির রাজাপুরের বাইপাস মোড়ের একটি বাড়ি থেকে ১০ কোটি টাকা মূল্যের ব্রিটিশ সীমানা পিলার সাদৃশ্য একটি বস্তুসহ প্রতারক চক্রের ৮ সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলা সদরের ঐ এলাকার ইদ্রিস খন্দকারের বাড়ি থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের সাথে থাকা একটি মাইক্রোবাস ও নয়টি মোবাইল ফোন জব্দ করেন। ইদ্রিস খন্দকার ওই এলাকার মৃত ইসাহাক খন্দকারের ছেলে।

অপর আটককৃতরা হল- চট্টগ্রামের বাকুলিয়ার মোহাম্মদ হোসাইনের ছেলে হোসাইন বিন শহিদ (৫০), বরিশালের হিজলার পভনিভায়া গ্রামের হাজি নুরুল ইসলামের ছেলে মাহতাব উদ্দিন (৫৪), লক্ষ্মীপুরের বাজিপুর থানার ভবানিপুর গ্রামের ফয়েজ উদিদনের ছেলে মিজানুর রহমান (৪৫), ভোলার বোরহানউদ্দিনের ইদ্রিস আলীর ছেলে মহিউদিদন (৪০), ঢাকার দক্ষিণখানার ১২ নং সেক্টরের মোল্লারটেক এলাকার জমির উদ্দিনের ছেলে রতন উদ্দিন (৪৫), ভোলার লালমোহনের চরনিউলোর কাজেম আলীর ছেলে মেহেদি হাসান (৩৩) ও রাজাপুরের আঙ্গারিয়া গ্রামের সাহেব আলীর ছেলে নজরুল ইসলাম (৪০), এ তথ্য জানান ওসি তদন্ত আবুল কালাম আজাদ। রাজাপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, বাইপাস মোড়ের খন্দকার বাড়িতে পিলার চোরাচালান চক্রের কতিয় সদস্য পিলার পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে দুপুরে ঐ বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

তবে উদ্ধারকৃত ওই পিলার সাদৃশ্য বস্তুটি আসলে ব্রিটিশ সীমানা পিলার কিনা তা সঠিক ভাবে বলা যাচ্ছে না। পিলারটির গায়ে লেখা রয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানী ১৮১৮ । বস্তুটি পরীক্ষা নিরীক্ষা ও তদন্তে আসল ঘটনা বেরিয়ে আসবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com