বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ফিফা ক্লাব বিশ্বকাপের সূচি নির্ধারণ

ফিফা ক্লাব বিশ্বকাপের সূচি নির্ধারণ

ক্লাব বিশ্বকাপের নতুন তারিখ ঘোষণা করেছে ফিফা। এ বছরের ডিসেম্বরের পরিবর্তে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে ক্লাব ফুটবলের বিশ্বকাপ।
করোনা মহামারিতে ক্রীড়াঙ্গনের অনেক সূচিই বদলে গেছে। রীতি অনুযায়ী প্রতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হয় ফিফা ক্লাব বিশ্বকাপ। তবে করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে পিছিয়ে দেয়া হয় আসরটিকে। ডিসেম্বরে নয় বরং আগামী বছরের ফেব্রুয়ারির ১ থেকে ১১ তারিখ পর্যন্ত কাতারের দোহায় অনুষ্ঠিত হবে পরবর্তী আসর।

ক্লাবগুলোর মহাদেশীয় টুর্নামেন্টের শিরোপা জয়ী প্রতিটি দল অংশ নেয় এই টুর্নামেন্টে। গেলো আসরে ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গোকে হারিয়ে প্রথম শিরোপা জয় করে লিভারপুল।

এবার আসরের ফেবারিট উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ী বায়ার্ন মিউনিখ। ৬ চ্যাম্পিয়ন দলের সঙ্গে কাতারের ক্লাব আল দুহাইলও অংশ নেবে স্বাগতিক হিসেবে। তবে জাঁকজমকপূর্ণ এই আসরে মাঠে দর্শক প্রবেশ করতে পারবেন কি না এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি ফিফা। ২৪ দল নিয়ে নতুন ফরম্যাটের ফিফা ক্লাব বিশ্বকাপ আয়োজন করার পরিকল্পনা ছিলো আয়োজকদের।

তবে ইউরোর পিছিয়ে যাওয়া এবং করোনা পরিস্থিতির জন্য আপাতত সেই টুর্নামেন্ট আয়োজন থেকে সরে এসেছে ফিফা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com