বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বোরহানউদ্দিনে ৭নং ওয়ার্ডের জনগনের জনপ্রিয় কাউন্সিলর প্রার্থী কবির পালোয়ান

বোরহানউদ্দিনে ৭নং ওয়ার্ডের জনগনের জনপ্রিয় কাউন্সিলর প্রার্থী কবির পালোয়ান

ভোলা বোরহানউদ্দিন পৌর নিবার্চন কে সামনে রেখে কাউন্সিলর প্রার্থীরা ইতিমধ্যে যে যার অবস্থান জানান দিচ্ছেন। অনেকে ব্যানার ফেস্টুন দিয়েও সকলের দোয়া ও সমর্থন কামনা করেন। এদিকে বোরহানউদ্দিন পৌর ৭নং ওয়ার্ডের সাবেক দুই বারের কাউন্সিলর ও পৌর আ’লীগের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির পালোয়ান সকলের চেয়ে সাধারণ ভোটারদের কাছে একজন তরুন জনপ্রিয় কাউন্সিলর প্রার্থী।


ওই ওয়ার্ডের সাধারণ ভোটারদের সাথে আলাপ করে জানা গেছে, হুমায়ুন কবির পালোয়ান দুই বার বিপুল ভোটের ব্যবধানে পৌর ৭নং ওয়ার্ড হতে কাউন্সিলর হিসাবে জয়লাভ করেন। তিনি এতটাই জনপ্রিয় ছিলেন পৌর ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মো. শাহে আলম সর্দার মারা যাওয়ার পরে ওই ওয়ার্ডে ২০০৭ সাল হতে ২০১০ সাল পর্যন্ত প্রায় ৩ বছর অতিরিক্ত কাউন্সিলর হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করে ব্যাপক সুনাম অর্জন করেন হুমায়ন কবির পালোয়ান। এছাড়া এ কাউন্সিলর প্রার্থী ঘুর্ণিঝড় ফর্নির সময় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য খাদ্য সামগ্রী নিয়ে ঝড় বৃষ্টি উপেক্ষা করে পাশে থেকে সাধারণ ভোটারদের মন জয় করেছেন। করোনাকালীন সময় ওই ওয়ার্ডের মানুষের পাশে নিজের অর্থায়নে খাদ্য সামগ্রী নিয়ে পাশে ছিলেন।

শুধু দুর্যোগকালীন ও করোনাকালীন সময় নয় যে কোন বিপদে আপদে মানুষের সেবায় কাজ করে দলমত নির্বিশেষে একজন জনপ্রিয় কাউন্সিলর প্রার্থী হিসাবে নিজের অবস্থান তৈরি করেন কবির পালোয়ান। তাইতো এবার ওই ওয়ার্ডের সাধারণ ভোটাররা তার কর্মকান্ডের মূল্যয়ান করার জন্য দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়েছেন। ইতিমধ্যে ১০ নভেম্বর, এ কাউন্সিলর প্রার্থীর পক্ষে পৌর এলাকায় বিশাল শোডাউন করে সাধারণ ভোটররা তার শক্ত অবস্থান জানান দিয়েছেন।


এব্যাপারে পৌর ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. হুমায়ুন কবির পালোয়ান বলেন, জনগণের সেবায় সব সময় কাজ করেছি এবং আগামীতে সুযোগ হলে ইনশাআল্লাহ করতে চাই। আমার নেতা ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুল মহোদয় এবং পৌর মেয়র রফিকুল ইসলাম মহোদয়ের নির্দেশে মানুষের কল্যাণে আজীবন কাজ করতে চাই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com