বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহের ভালুকায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধাৱ দাফন সম্পন্ন

ময়মনসিংহের ভালুকায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধাৱ দাফন সম্পন্ন

ময়মনসিংহের ভালুকায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তাৱ ওয়াইজ উদ্দিনের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বরাইদ গ্রামের ঈদগা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনউদ্দিনের নেতৃত্বে ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক সহ একদল পুলিশ মরহুমকে গার্ড অব অনার প্রদান করেন।
এরপর রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। জানাজায় সর্বস্তরের মুসল্লিগণ অংশগ্রহণ করেন।


মরহুম বীর মুক্তিযোদ্ধা ডা. ওয়াইজ উদ্দিন ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বরাইদ গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে এবং পাঁচ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার (১৬ নভেম্বর) বিকাল ৩টা ২৫ মিনিটের দিকে বার্ধক্যজনিত কারণে পরলোক গমন করে এই বীর মুক্তিযোদ্ধা।
বীর মুক্তিযোদ্ধা ডাক্তার ওয়াইজ উদ্দিনের মৃত্যুতে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু,

ভালুকা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, এডভোকেট শাহ মো. আশরাফুল হক জর্জ, ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভালুকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com