বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহে নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের শপথ

ময়মনসিংহে নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের শপথ

ময়মনসিংহে ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে বিজয়ী চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।
উপনির্বাচনে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়ে শপথ করেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নে আবুল কালাম আজাদ, ময়মনসিংহ সদর উপজেলার বোররচর ইউনিয়নের আলহাজ্ব আব্দুল আজিজ সরকার,

নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের মোয়াজ্জেম হোসেন মিল্টন ভূঁইয়া, ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের জোবের আলম কবির রূপক ও ফুলবাড়িয়া উপজেলার স্বতন্ত্র প্রার্থী শামিমা খাতুন ।
স্থানীয় সরকারের উপ-পরিচালক ড. গালিভ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নবনির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্যে বক্তব্যে জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান চেয়ারম্যান হিসেবে সকল দায়িত্ব পালনের মাধ্যমে জনগণ যে আশা-আকাঙ্খায় নির্বাচিত করেছেন সেই প্রত্যাশা বাস্তবায়নে সরকারের বরাদ্ধগুলো জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে চেয়ারম্যানদের প্রতি আহবান জানান।


এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম সহ জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা বৃন্দ।
গত ২০ আক্টোবর রোজ মঙ্গলবার ময়মনসিংহ জেলার পাঁচ উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com