আজ (১৭ নভেম্বর) মঙ্গলবার বেলা ১০ ঘটিকায় পাবনা জেলা প্রশাসকের উদ্যোগে আসন্ন শীতে কোভিড-১৯ এর ২য় ঢেউ মোকাবেলার লক্ষে স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিতকল্পে জন সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রচারণা মূলক কর্মসূচি গ্রহণ, মানববন্ধন এবং সাবান ও মাস্ক বিতরণ করা হয়েছে।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক কবির মাহমুদ
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার, পাবনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, বাংলাদেশ আওয়ামী যুবলীগ পাবনা জেলা শাখার আহ্বায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শিবলী সাদিক আরো উপস্থিত ছিলেন বিভিন্ন টিভি চ্যানেল ও পত্রিকার সাংবাদিকবৃন্দ, পাবনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, সামাজিক সংগঠন তারুণ্যের অগ্রযাত্রা সহ পাবনা জেলার শিক্ষা মূলক সংগঠন ও সামাজিক সংগঠনের সদস্যগণ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও পাবনা জেলা পুলিশের সদস্যগণ উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
উক্ত কর্মসূচিতে জেলা প্রশাসক কবির মাহমুদ বলেন, পাবনা জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি সকল প্রতিষ্ঠানে মাস্ক পরিহিত ছাড়া প্রবেশ করতে দেওয়া হবেনা “নো মাস্ক নো সার্ভিস” অবশেষে পাবনা জেলার সকল মানুষের উদ্দেশ্যে বলেন, সবাই নিয়মিত সাবান পানি দিয়ে হাত ধৌত করবেন এবং মাস্ক অবশ্যই ব্যবহার করবেন।
Leave a Reply