ঝালকাঠির রাজাপুরের বাইপাস মোড় এলাকায় জমি ও পারিবারিক বিরোধের জের ধরে বৃদ্ধ কৃষক আঃ জব্বার ফরাজী (৬০) কে মারধর হুমকির ঘটনায় থানায় জিডি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মারধর ও হুমকির ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে পূর্ব রাজাপুর গ্রামের মৃত ময়নউদ্দিন ফরাজির ছেলে জব্বার ফরাজী রাজাপুর সাংবাদিক ক্লাবের সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন। জিডিতে অভিযোগ করা হয়,
উপজেলার সদর ইউনিয়নের ছোট কৈবর্তখালী গ্রামের তার শ্যালকদের সাথে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ ইছা, জাকির হোসেন, ইব্রাহিম, ওছিক মিলে গত শনিবার সকালে বাইপাস মোড়ে বিসমিল¬াহ সুপার মার্কেটের সামনে আঃ জব্বার ফরাজীর পথরোধ করে এলোপাথারিভাবে মারধর করে নানা ধরনের হুমিক দেয়। বর্তমানে তিনি জীবনের নিরাপত্তায় ভুগছেন এবং থানায় জিডি (নং ৭৩৯) করেছেন।
অভিযুক্ত ইছা হাওলাদারের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোন সদুত্তর না দিয়ে বিষয়টি এড়িয়ে যান। রাজাপুর থানার ওসি তদন্ত আবুল কালাম আজাদ জানান, বাইপাস এলাকায় উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে এ ঘটনায় উভয় পক্ষ জিডি করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply