বুধবার, ১৭ Jun ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
দীর্ঘ ৯৩ দিন পর মাঠে ফিরেছে লা লিগা

দীর্ঘ ৯৩ দিন পর মাঠে ফিরেছে লা লিগা

[quads id=RndAds]

দীর্ঘ ৯৩ দিন পর মাঠে ফিরেছে লা লিগা। দর্শকশূন্য স্টেডিয়ামে ফেরার ম্যাচে রিয়াল বেটিসকে হারিয়ে দারুণ সূচনা করল সেভিয়া।গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত ম্যাচে ঘরের মাঠে ২-০ গোলে জিতেছে সেভিয়া। মোট ২৮ ম্যাচ খেলে ৫০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে সেভিয়া।

এদিন মাঠের খেলোয়াড়রা ছাড়া ডাগআউটে থাকা সবাই নির্দেশ অনুযায়ী মাস্ক পরা ছিলেন। খেলোয়াড়রা মাঠে নামার আগে করোনায় মারা যাওয়া মানুষদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন।

এরপর শুরু হয় দুই দলের লড়াই। ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল সেভিয়ার। কিন্তু শুরুর দিকে জালের দেখা পায়নি দলটি। ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্রতে।

৫৬ মিনিটে সফল স্পট কিকে সেভিয়ার হয়ে প্রথম গোল করেণ ওকাম্পোস। ডি-বক্সের মধ্যে লুক ডি ইউংক ফাউল করলে পেনাল্টি পায় সেভিয়া। সেই সুযোগে গোল আদায় করে নেন ওকাম্পোস। চলতি লিগে এ নিয়ে ১১টি গোলের মালিক হলেন তিনি। ১৯ গোল নিয়ে তালিকায় সবার শীর্ষে আছেন বার্সেলোনা তারকা লিওনেল মেসি।

প্রথম গোলের পর দ্বিতীয় গোল পেতে খুব একটা অপেক্ষা করতে হলো না সেভিয়াকে। ৬২ মিনিটে কর্নার থেকে দারুণ হেডে দ্বিতীয় গোল করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফার্নান্দেস।

আগামীকাল শনিবার নিজেদের প্রথম ম্যাচে রিয়াল মার্কোয়ার বিপক্ষে নামবে বার্সেলোনা। পরের দিন এইবারের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com