বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বাঁশখালীতে পুলিশের হাতে ১ ডাকাত আটক: অভিযান অব্যাহত থাকবে-ওসি মজুমদার।

বাঁশখালীতে পুলিশের হাতে ১ ডাকাত আটক: অভিযান অব্যাহত থাকবে-ওসি মজুমদার।

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় বাঁশখালী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ১ ডাকাতকে আটক করেছে।
১৫ নভেম্বর’২০ ইং রবিবার রাত সাড়ে ৮ টার সময় বাঁশখালী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম মজুমদারের বিশেষ নির্দেশক্রমে এএসআই (নিঃ)/আব্দুল খালেকের নেতৃত্বে চৌকষ একদল পুলিশ নির্ভরযোগ্য সুত্রে সংবাদ পেয়ে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের প্রেমবাজারে অভিযান চালিয়ে মোহা: হোছাইন প্রকাশ: বক্কাইয়্যা নামে এক ডাকাতকে আটক করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ডাকাত হোছাইন পুঁইছড়ি ইউনিয়নের মধ্যম পুঁইছড়ি গ্রামের ১ নং ওয়ার্ডের মৃত আব্দুল মাবুদের ছেলে। তার বিরোদ্ধে জিআর-২৭০/০৯, ১৩০/১৩, ১২৮/১৪, ২৯/১৪ এবং বাঁশখালী থানার ৩৪১/৩২৩/৩৭৯/৩০৭/৩৪ ধারার মামলা নং-১৫(১০)০৯,

১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬/৩৪ ধারার মামলা নং-২১(০৫)১০, বাঁশখালী থানার মামলা নং-০৭(০১)১৪ সহ অসংখ্য মামলা রয়েছে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রেজাউল করিম মজুমদারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বাঁশখালীতে ডাকাতি, খুন, ধর্ষন সহ বিভিন্ন সামাজিক অপরাধের সাথে জড়িত কোন আসামীকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবেনা। আজকে গ্রেফতারকৃত আসামী হোছাইন প্রকাশ বক্কাইয়্যাকে যথারীতি আদালতে সোপর্দ করা হয়েছে।


ওসি মজুমদার আরো বলেন, ১২ নভেম্বর’২০ ইং বাঁশখালীতে মাননীয় স্বরাস্ট্রমন্ত্রী মহোদয়ের হাতে আত্মসমর্পনের মাধ্যমে পুনর্বাসনের নিশ্চয়তা সহ বাঁশখালীর সকল ডাকাতী মামলার আসামীদেরকে স্বাভাবিক জিবনে ফিরে আসার বড় ধরনের একটি সুযোগ দেওয়া হয়েছিল, এ সুযোগ পেয়েও যারা কাজে লাগাতে পারেনি, তাদের পরিনাম শুভ হবেনা।

বাঁশখালী থানা প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরন করে সকল প্রকার আসামী গ্রেফতারে সর্বদা আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে সচেস্ট থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ওসি রেজাউল করিম মজুমদার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com