শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভালুকায় গভীর রাতে বসতঘরে হামলা ও ভাঙচুর – আহত ২

ভালুকায় গভীর রাতে বসতঘরে হামলা ও ভাঙচুর – আহত ২


ময়মনসিংহের ভালুকায় গভীর রাতে বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে উঠেছে। ওই ঘটনায় ২জন আহত হয়েছে। আহতদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) রাতে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের বেলাশিয়াপাড়ায় ওই ঘটনাটি ঘটে।
ওই ঘটনায় সোমবার (১৬ নভেম্বর) ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ওই গ্রামে মো. আবদুল বারেকের ছেলে মো. আবদুর রশিদ বাদি হয়ে ওই অভিযোগ করেন। প্রতিপক্ষের ৮জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয়ের আরো ১০-১৫জনকে আসামী করা হয়েছে। পূর্ব শত্রুতার জেরে ওই হামলা চালানো হয় বলে জানা গেছে।

থানা পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, মামলার বাদি আবদুর রশিদ ৮-১০দিন আগে তাদের বাড়ির পাশে তার বাবার জমিতে দুই কক্ষ বিশিষ্ট একটি টিনের ঘর নির্মান করেন। সেই থেকে তার পরিবারের লোকজন ওই ঘরে বসবাস করে আসছে। ঘটনার দিন রবিবার (১৫ নভেম্বর) রাতে মো. আবদুর রশিদের ছোটভাই আবদুস শহীদ, ছোট বোন বিলকিছ ও ভগ্নিপতি তাইজ উদ্দিন ওই ঘরে ঘুমিয়ে ছিলেন। পরে রাত দুইটার দিকে পূর্ব শত্রুতার জের ধরে দেশি অস্ত্রসস্ত্রে ভাড়াটিয়া লোকজন নিয়ে প্রতিপক্ষরা ওই ঘরে হামলা চালায়। ওই সময় তারা দা দিয়ে কুপিয়ে টিনের ঘরটি ছিন্নভিন্ন করে ফেলে। ঘটনার সময় হামলাকারীদের এলাপাথারী আঘাতে আবদুস শহীদ(২৮) ও তার ভগ্নিপতি তাইজ উদ্দিন আহত হন। ওই সময় তারা ঘরে এবং বিলকিছের সাথে থাকা টাকা ও স্বর্নলংকার ছিনিয়ে নেয়। পরে, ৯৯৯এর মাধ্যমে খবর পেয়ে রাতেই ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

মামলার বাদি জানান, বিভিন্ন বিষয়ে প্রতিপক্ষের সাথে তাদের বিরোধ চলে আসছে। পূর্ব শত্রুতার জের ও ভূমি জবরদখলের উদ্দেশ্যে ওই হামলাটি চালানো হয়।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন জানান, ওই ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে, মামলা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com