শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আলফাডাঙ্গায় অসচ্ছল প্রতিবন্ধীদের চেক ও শিক্ষা উপবৃত্তি প্রদান

আলফাডাঙ্গায় অসচ্ছল প্রতিবন্ধীদের চেক ও শিক্ষা উপবৃত্তি প্রদান


ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় অসচ্ছল প্রতিবন্ধী ভাতা, ক্ষুদ্রঋণ ও অসচ্ছল প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। সোমবার (১৬.১১.২০) দুপুরে আলফাডাঙ্গা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার।


অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান জাহিদ, পৌর মেয়র মো. সাইফুর রহমান সাইফার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহাবুবুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, থানা অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম, উপজেলা সমাজসেবা অফিসার মো. বজলুর রহমান প্রমুখ।


আলোচনা সভা শেষে ২৬৩ জন অসচ্ছল প্রতিবন্ধীকে জনপ্রতি ৩০ হাজার করে মোট ৭৮ লাখ ৯০ হাজার টাকা চেক বিতরণ করা হয়। এছাড়া ৩৯ জনকে ক্ষুদ্র ঋণ এবং স্কুল, কলেজ ও মাদ্রাসার ৯৯ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়। এর আগে সকাল ১১টায় জেলা প্রশাসক অতুল সরকার আলফাডাঙ্গা থানার ও উপজেলার বুড়াইচ ইউনিয়নের গুচ্ছগ্রাম পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com