শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুরে ডাকাত-ছিনতাইকারী দলের ৮ সদস্য আটক

গাজীপুরে ডাকাত-ছিনতাইকারী দলের ৮ সদস্য আটক

গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী এলাকা থেকে পৃথক অভিযানে দেশীর অস্ত্রসহ ডাকাত দলের ৪ ও ছিনতাইকারী দলের ৪ সদস্যকে আটক করেছে র‌্যাব।

সোমবার দুপুরে র‌্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্প সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

আটকরা ডাকাত দলের ৪ সদস্যরা হলেন— টঙ্গীর কেরানীটেক এলাকার মোহাম্মদ আলী (২৭), জামালপুরের বকসিগঞ্জ থানার গলাকাঠি এলাকার মাসুদ (২৫), নরসিংদী রায়পুরা থানার কাচারীকান্দী এলাকার মেহেদী হাসান (২২) ও শেরপুর নকলা থানার কলাপাড়া এলাকার মিজানুর রহমান (২০)। মাসুদ ও মেহেদী টঙ্গীর মরকুন ও মিজানুর টঙ্গীর আমতলী এলাকায় ভাড়া থাকতেন।

আটক ছিনতাইকারী দলের ৪ সদস্যরা হলেন— ময়মনসিংহের ফুলপুর থানার হোসেনপুর এলাকার রাসেল মিয়া (২৭), নরসিংদীর রায়পুর থানার আমিরগঞ্জ শাকিল (২০), টঙ্গীর মরকুন পশ্চিমপাড়া এলাকার নাঈম (২০) ও সুনামগঞ্জের জামালগঞ্জ থানার সেলমেসপুর এলাকার মেহেদী হাসান (২০)। রাসেল ও শাকিল টঙ্গীর চেরাগআলী এবং মেহেদী টঙ্গীর নোয়াগাঁও এলাকায় ভাড়া থাকতেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদে রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পোড়াবাড়ী ক্যাম্প জানতে পারে আরিচপুর এলাকায় একটি ডাকাতদল ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করছে। পরে আরিচপুর এলাকার শহীদ আহসান উল্লাহ মাস্টার উড়াল সেতুর নিচে অভিযান চালায় র‌্যাব। এসময় দুইটি চাপাতি, একটি চাকুসহ ডাকাত দলের ওই ৪ সদস্যকে আটক করে।

র‌্যাব আরও জানায়, একই রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি স্টিলের ব্লেড, একটি সুইচ গিয়ার চাকু, একটি চাকুসহ ছিনতাইকারী দলের ওই ৪ সদস্যকে আটক করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com