রবিবার, ১৪ Jun ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
গোবিন্দগঞ্জে ব্যাড মিন্টন খেলার লাইট লাগাতে গিয়ে কিশোরের মৃত্যু

গোবিন্দগঞ্জে ব্যাড মিন্টন খেলার লাইট লাগাতে গিয়ে কিশোরের মৃত্যু


গোবিন্দগঞ্জের মানুষ ক্রিকেট ও ফুটবল খেলতে অভ্যস্ত থাকলেও ব্যাডমিন্টন নিয়ে উৎসাহ উদ্দীপনা কোনো অংশেই কম নয়।তবে উৎসাহ উদ্দিপনার এ খেলাটি গোবিন্দগঞ্জে একটি পরিবারে শোক বয়ে নিয়ে এসেছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্যাডমিন্টন খেলার লাইট লাগাতে গিয়ে বিদ্যুৎস্পষ্টে রাতুল(১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে গোবিন্দগঞ্জ পৌর শহরের পান্থা পাড়া এলাকার মাসুম মিয়ার ছেলে।


জানা গেছে, রাতুল তার বন্ধুদের সাথে(১৪-নভেম্বর) শনিবার রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পার্শ্বে পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন ফাঁকা মাঠে ব্যাডমিন্টন খেলার জন্য বিদ্যুতের লাইট লাগাতে যায়। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পষ্টে রাতুল বিদ্যুৎতের তারের সাথে আটকে যায়। পরে খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থনে পৌছে রাতুলকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।গোবিন্দগঞ্জ ফায়ায় সার্ভিস স্টেশন ইনচার্জ আরিফ আনোয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


এ বিষয়ে গোবিন্দগঞ্জ সচেতন মহল মনে করেন যেহেতু গোবিন্দগঞ্জের কিশোর-যুবকরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে ব্যাড মিন্টন খেলাটি খেলেন এবং উপভোগ করেন সেহেতু তাদেরকে বারণ করে খেলাটি থেকে দূরে রাখা সম্ভব নয়।সুতরাং সকল অভিভাবকদের সচেতন হতে হবে যাতে তারা এখেলার মাঠ প্রস্তুত করতে বিদ্যুৎতের লাইট বহণ ও সংযোগ দিতে গিয়ে রাতুলের মতো বিপদগ্রস্ত না হয়।

এজন্য অভিভাবকদেরকেই দায়িত্ব নিয়ে লাইট ও সরঞ্জাম প্রস্তুতে সহায়তা করতে হবে অন্যথায় কোমলমতি কিশোররা এসকল বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে আক্রান্ত হতে পারেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com