ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলাধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধন কৃত ছালমা যুব সংস্থা ও শিল্পীগোষ্ঠীর আয়োজনে ও ভরসা নৃত্য একাডেমির পরিচালনায় এবং আদা খোলা যুব বাউল সংগীত একাডেমি ও যুব নারী উন্নয়ন সংস্থার সহযোগীতায় ১৪ নভেম্বর/২০২০ ইং সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার বাদুরতলা রোডস্থ প্রতিষ্ঠান কার্যালয়ে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ পালন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করা হয়ে।
অনুষ্ঠানে উপজেলায় অবস্থিত ০৪টি নিবন্ধন কৃত যুব সংস্থার শতাধিক কন্ঠ, নৃত্য ও যন্ত্র শিল্পীরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে দীর্ঘ সময় আলোচনা করেন সাংবাদিক মোঃ আঃ রহিম রেজা ও আলমগীর শরীফ, সংগীত পরিবেশন করেন কন্ঠ শিল্পী রতন বাউল, ছালমা, মুক্তা, সীমা, রাজ্জাক, কাশেম, ফজলুল হক, আমজাদ ও ইউনুস। মিউজিক পরিচালনায় ছিলেন বাবুল লাহেরী, ফরিদ মুন্সি ও মোঃ সাকিল মাহামুদ।
নৃত্য পরিবেশন করেন সাবিনা, কেয়া, সাদিয়া, শাওন, আকাশ, সজিব, জোৎস্না ও বাবু। সাউন্ড সিষ্টেমে ছিলেন বড়ইয়া বাজারের বাবুল মাইক সার্ভিস। সার্বিক সহযোগিতায় ছিলেন ঠিকাদার আবুল বাসার শরীফ ও শরীফ আসিকুর রহমান আসিক।
Leave a Reply