বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুরে অচেতন অবস্থায় রাস্তার পাশে পড়েছিলেন এই নারী।

গাজীপুরে অচেতন অবস্থায় রাস্তার পাশে পড়েছিলেন এই নারী।

গাজীপুরে অচেতন অবস্থায় পড়ে রাস্তার পাশে পড়েছিলেন আনুমানিক ৫৫ বছর বয়সি এই নারী। করোনায় আক্রান্ত- এমন ভয়ে তাঁর সহায়তায় কেউই এগিয়ে আসেননি।খবর পেয়ে অবশেষে ওই বৃদ্ধা নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করলো গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গাজীপুর মহানগরের হাড়িনাল বাজারের এলাকায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন ভূইয়া জানান, সংজ্ঞাহীন অবস্থায় বৃদ্ধা হাড়িনাল বাজারের রাস্তার পাশে পড়েছিলেন। তিনি দীর্ঘক্ষণ যাবৎ সেখানে পড়ে থাকলেও করোনা ভাইরাস সংক্রমণের ভয়ে কেউই তাঁকে সহায়তায় করতে এগিয়ে আসেননি।

এক পর্যায়ে দুপুর দুইটার দিকে তিনি জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে বিষয়টি জানাতে পারেন। পরে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।এদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন বিষয়টি অবগত হন। তিনিও বৃদ্ধার সুচিকিৎসা জন্য নির্দেশনা প্রদান করেন।

পুলিশের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ওই বৃদ্ধাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করে এবং চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা করে দেয়।আলমগীর হোসেন ভূইয়া জানান, তিনি এখনো ঠিক মতো কথা বলতে পারছেন না। শুধু নাম জানা গেছে- জাহানারা। তাঁর বিস্তারিত পরিচয় জানা চেষ্ট অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com