শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:২২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
হাটহাজারীতে হেফাজতে ইসলামের সম্মেলন শুরু

হাটহাজারীতে হেফাজতে ইসলামের সম্মেলন শুরু

চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতে ইসলামের জাতীয় সম্মেলন শুরু হয়েছে। সংগঠনটির প্রতিষ্ঠাতা আমির আহমদ শফীর মৃত্যুর ৫৯ দিন পর প্রথম কেন্দ্রীয় সম্মেলন এটি। রোববার (১৫ নভেম্বর) সকাল ১০টায় আল জামিয়াতুল আলিয়া দারুল উলুম মুইনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় শুরু হয় সম্মেলন।
এর আগে সম্মেলনকে ঘিরে দেশের বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করেন কাওমি অনুসারীরা। এ সম্মেলনে সারাদেশ থেকে ৪০০ জন শীর্ষ নেতা উপস্থিত থাকার কথা রয়েছে। তারা আল্লামা শফীর উত্তরসূরি নির্ধারণ করবে।

আমির হওয়ার দৌড়ে রয়েছে জুনায়েদ বাবু নগরী ও নুর হোসাইন কাসেমীর নাম। তবে সম্মেলন ঘিরে হেফাজতের দুটি পক্ষ বিভক্ত হয়ে গেছে। গত ১৮ সেপ্টেম্বর আল্লামা শফীর মৃত্যুর পর হেফাজতে ইসলামের আমিরের পদটি শূন্য হয়।জানা গেছে, হাটহাজারী মাদ্রাসা এবং হেফাজতের নেতৃত্ব নিয়ে গত কয়েক মাস ধরেই চলে আসছে সংগঠনটির অভ্যন্তরীণ বিরোধ। এরই জের ধরে মাদ্রাসা পরিচালনা থেকে সংগঠনের মহাসচিব জুনায়েদ বাবুনগরীকে বাদ দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে জামায়াত-শিবিরের সমর্থন নিয়ে বাবুনগরীর অংশ হাটহাজারী মাদ্রাসায় আল্লামা শফীকে জিম্মি অবস্থায় রেখে তার ছেলে আনাস মাদানীকে মাদ্রাসা পরিচালনা থেকে অপসারণে বাধ্য করলে বিরোধ প্রকাশ্যে রূপ নেয়।

এর মাঝে ১৮ সেপ্টেম্বর আল্লামা শফী মারা গেলে শুরু হয় শীর্ষ নেতৃত্ব নিয়ে উভয় গ্রুপের তোড়জোড়। এবার নেতৃত্ব পুরোদমে আধিপত্য নিতে ১৫ নভেম্বর হাটহাজারী মাদ্রাসায় ডাকা হয় হেফাজতে ইসলামের বিশেষ সম্মেলন। আর এই সম্মেলনের বিরোধিতা করে শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আল্লামা শফীর পরিবারের সদস্য এবং অনুসারীদের একাংশ। সংবাদ সম্মেলন থেকে আল্লামা শফীকে পরিকল্পিত হত্যার অভিযোগের পাশাপাশি হাটহাজারী মাদ্রাসার সম্মেলন বন্ধের দাবি জানানো হয়।

নারীনীতির বিরোধিতা করে ২০১০ সালে জন্ম নেয় কওমি মাদ্রাসাভিত্তিক এই সংগঠনটি। মূলত ২০১৩ সালে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলনরত গণজাগরণ মঞ্চের বিরোধিতা করে সংগঠনটি ব্যাপক পরিচিতি লাভ করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com