শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
খাগড়াছড়িতে ছাত্রলীগের সড়ক অবরোধ চলাকালে পর্যটকবাহী গাড়ী ভাংচুর, আটক ৩

খাগড়াছড়িতে ছাত্রলীগের সড়ক অবরোধ চলাকালে পর্যটকবাহী গাড়ী ভাংচুর, আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা ছাত্রলীগের পদবঞ্চিতদের সড়ক অবরোধ চলাকালে সাজেকগামী পর্যটকবাহী ১০ গাড়ী ভাংচুর করা হয়। রোববার সকাল ৯ টায় দীঘিনালা লারমা স্কোয়ার এলাকায় গাড়ী ভাংচুর করা হয়। এ সময় পুলিশ পিকেটারদের ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দীঘিনালা সরকারি কলেজ মোড় থেকে পুলিশ ছাত্রলীগের ৩ নেতাকর্মীকে আটক করে।

দীঘিনালা ছাত্রলীগের পদবঞ্চিতদের অভিযোগ, জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমা ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজ টাকার বিনিময়ে ছাত্রলীগের গঠনতন্ত্র ভঙ্গ করে প্রেস কমিটি ঘোষণা করেছে। এতে করে ত্যাগী ও প্রকৃত নেতাকর্মীরা বঞ্চিত হয়েছে।

প্রসঙ্গত, গত শনিবার বিকেলে সম্মেলন বা কাউন্সিল ছাড়াই দীঘিনালা উপজেলা, দীঘিনালা সরকারি কলেজ, মাটিরাঙ্গা উপজেলা ও রামগড় উপজেলা ছাত্রলীগের প্রেস কমিটি ঘোষণা দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com